সাজেদুর রহমানঃ
ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উত্তর ২৪ পরগণা জেলা শাসক দপ্তরের এক আদেশে পেট্রাপোল বন্দরে টানা ৩ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে পচনশীল ফল মাছ পণ্য রপ্তানি করবে তারা। বেনাপোল বন্দরে পণ্য লোড আনলোড ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মেডিকেল ছাড়া সকল বিসর্জন যাত্রীদের যাতায়াত ও বন্ধ রয়েছে।
ভারতের পেট্রাপোল কিলিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন, ২০২৬ উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলাশাসক ও নির্বাচনী আধিকারিক স্বাক্ষরিত একপত্রে ২৭ -২৯ এপ্রিল তিন দিন পেট্রাপোল বন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে ফল ও মাছ সহ পচনশীল পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছেন। ৩০ এপ্রিল থেকে পূর্বের ন্যায় বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকবে।
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে সে দেশে টানা ৩ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক আছে। বন্দর অভ্যন্তর থেকে পণ্য লোড আনলোড কার্যক্রম ও চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫