মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া ভাঙ্গারপাড় এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করাচ্ছেন কালিয়াকৈর পৌরসভার মা-মাটি-মানুষের নেতা (মেয়র প্রার্থী) জননেতা জনাব সাইজুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮/০৪/২০২৬ ইং) সকালে তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে কাদা-পানি জমে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা ও দুর্গন্ধ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্যাটি অবহেলিত ছিল। তবে জননেতা সাইজুদ্দিন আহমেদ নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে কাজ শুরু করায় এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো দেখা দিয়েছে।
এসময় জননেতা সাইজুদ্দিন আহমেদ বলেন, “মানুষের কষ্টই আমার কষ্ট। আমি কথা দিয়ে কথা রাখি। বিশ্বাসপাড়া ভাঙ্গারপাড় এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে নিজ অর্থায়নে রাস্তা ও ড্রেনের কাজ করছি। ইনশাআল্লাহ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি পাশে থাকবো।”
স্থানীয়রা আরও জানান, একজন নেতা যখন নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবে কাজ করে দেখান, তখন জনগণের আস্থা আরও দৃঢ় হয়।
এলাকাবাসী জননেতা সাইজুদ্দিন আহমেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫