মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
কাইণ্ড ভিশন ও নাজিম উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যশোরের বাঘারপাড়ায় 'বিনামূল্যে চক্ষু শিবির ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শরিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বাঘারপাড়া থানার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ চক্ষু শিবিরে চিকিৎসা সহযোগিতা দেয় পরিবার কল্যান সমিতি (পিকেএস) যশোর।
পরিবার কল্যান সমিতি (পিকেএস) যশোর এর মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা জানান, অত্র অঞ্চলের ৩২২ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। ৪৭জন রোগীকে ফ্রি চশমা প্রদান ও ৩৬জন রোগীকে বাছাই করা হয়েছে যাদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দেয়া হবে।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাইণ্ড ভিশন যশোরের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার সাহা, স্কুলের সভাপতি অধ্যাপক ফিরোজ হাসান, অধ্যাপক জিয়াউর রহমান, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫