আব্দুল হামিদ মিঞাঃ
মহান মে দিবস (১লা মে) ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেরন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| এতে সভাপিতত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার|
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে শ্রমিকরা আন্দোলন করেই নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছে| তারই ধারাবাহিকতায় দিবসটি পালিত হয়েছে আসছে|“নিরাপদ কর্মপরিবেশ, সুস্থ কর্মজীবন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে আলোচনায় উঠে এসেছে “নিরাপত্তা প্রথম, উৎপাদন পরে”| কারখানা, নির্মাণ সাইট, কৃষি খামার সবখানে শ্রমিকের নিরাপত্তা প্রথম| পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করা মালিকের দায়িত্ব, আর নিয়ম মানা শ্রমিকের কর্তব্য| একটি দুর্ঘটনা মানে একটি পরিবার পথে বসা|
শ্রমিকদের পক্ষ থেকে কলকারখানা পরিদর্শন দপ্তরের নজরদারি আরও জোরদারসহ দুর্ঘটনায় ক্ষতিপূরণ যেন দ্রুত পায়, সেটা নিশ্চিত করন ও ছোট যানবাহনের স্ট্যান্ড নির্মানের দাবি করা হয়|
সিনিয়র সহকারি সচিব সাবিহা সুলতানা ডলি বলেন, ঝুঁকিপূর্ণ কাজে হেলমেট, গ্লাভস, বুট, মাস্ক নিশ্চিত করুন| ফায়ার এক্সিট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখুন| সেফটি ট্রেনিং নিয়ে কাজে লাগাতে হবে|
প্রতিবন্ধ্য সেবা ও সাহায়্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,দারিদ্র বিমোচন দপ্তরের আফরোজা খানম,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা পৌর বিএনপির সভাতি কামাল হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা সত্যজিত কুমার,শ্রমিক দলের সভাপতি মাহাতাব আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দীন,মাইক্রোচালক আমিনুল ইসলাম,সিএনজি চালক সাহাবাজ আলী,রনি আহমেদ প্রমুখ|
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, ইটভাটা, রাইস মিল ও কৃষি শ্রমিক আছেন| প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, ধানের মাড়াইয়ে হাত-পা কাটা, ভাটায় শ্বাসকষ্ট থেকে ঝুঁকি এড়াতে সচেতন হতে হবে|
তিনি বলেন, “দুর্ঘটনা সারাজীবনের কান্না”| একটি নিরাপদ কর্মস্থল মানে একটি সুখী পরিবার| আমরা সবাই মিলে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলি| শ্রমিক-মালিক এক হয়ে দেশের উৎপাদন বাড়াই|
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫