আব্দুল হামিদ মিঞা:
রাজশাহীর বাঘায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি শাহিনুর ইসলাম (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৬-০৪-২০২৬) রাতে বাঘা উপজেলার তিন খুঁটি নামক এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।
ওসি সেরাজুল হক জানান, সোমবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামি তার নিজ হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার কথা স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৮, তারিখ: ২৬/০৪/২০২৬)।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫