আনিসুর রহমান:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গরুর গোয়ালঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেকসাদ আলী (বয়স আনুমানিক) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাইলকোনা ভূইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেকসাদ আলী মৃত আফসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেকসাদ আলী গরুর গোয়ালঘরে গিয়ে ভেজা হাতে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পরে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫