মানিক কুমার দাসঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন নিঠুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় সারা দেশে প্রশাসনের নিলিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম হাওলাদার।
সভায় বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন স্বৈরাচারী সরকার চলে গেলেও তাদের দোসরেরা এখন সক্রিয় । বিগত দিনে যারা ছাত্রলীগের সুযোগ সুবিধা নিয়েছে আজ তারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবী করছেন । তাদেরকে প্রতিহত করতে হবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চক্রান্তে এখনো অব্যাহত আছে।
তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে । আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে আমাদের তার আদর্শ অনুসরণ করতে হবে ।স্বাধীনতা বিরোধী অপ শক্তিদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে । মব সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকতে হবে ।
বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে । এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫