মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন গোয়ালচামট লালন নগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে মোঃ লিটন শিকদার (৫০), পিতা—মৃত মোঃ জলিল শিকদার, সাং—গোয়ালচামট লালন নগর (১৬নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা) এবং মোঃ মহাসিন শেখ (৩৫), পিতা—মৃত মোঃ রহিম শেখ, সাং—পশ্চিম খাবাসপুর (১৩নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা),
উভয় থানা—কোতয়ালী, জেলা—ফরিদপুর—তাদেরকে মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫