মানিক কুমার দাসঃ
ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮), পিতা হারুন মোল্লা, হঠাৎ করে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫