আনিসুর রহমান:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বসুপাড়া এলাকায় লিজ নেওয়া একটি পুকুরকে কেন্দ্র করে গাছ কেটে ফেলা ও ফল নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, পরিকল্পিতভাবে তাদের আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিপ্লব ও সেন্টু নামে দুই ব্যক্তি স্থানীয় নুরার কাছ থেকে ছয় বছরের জন্য পুকুরটি লিজ নেন। লিজ গ্রহণের সময় পুকুরপাড়ে গাছ লাগানোর বিষয়ে কোনো লিখিত শর্ত না থাকলেও পরবর্তীতে মৌখিক সমঝোতার ভিত্তিতে তারা পাড়ে কলা ও পেঁপে গাছ রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, লিজের দুই বছর অতিক্রান্ত হওয়ার পর গত পরশুদিন নুরার নাতি হাবিব (পিতা: ইয়াসিন) হঠাৎ পুকুরপাড়ে গিয়ে প্রায় ১০০টি কলা গাছ এবং কয়েকটি পেঁপে গাছ কেটে ফেলেন। এর মধ্যে অন্তত ১৫–২০টি গাছে পরিপক্ব কলা ছিল, যা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
বিপ্লব ও সেন্টুর দাবি, গাছ কাটার পাশাপাশি ঘটনাস্থলে কাটা গাছের অংশ ফেলে রাখা হয় এবং এ সময় তাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। তারা ঘটনাটিকে ইচ্ছাকৃত ক্ষতিসাধন হিসেবে আখ্যায়িত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাবিব বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫