আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৪:২৫ পি.এম
নলছিটি থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের দুই সদস্য আটক

ঝালকাঠির নলছিটিতে গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। এ সময় চোর চক্রের কাছ থেকে চোরাই কৃত গরু এবং চোরাই কাজের ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের ঝন্টু হাওলাদার (৩৮), ও বরিশাল ২৬ নং ওর্য়াড কালিজিরার বাসিন্দা আঃ কাদের জমাদারের ছেলে মোঃ আশিকুর রহমান (২৮)।
ঘটনা সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা মামলার বাদী মোঃ শামিম হাওলাদার বলেন ১৪-০৯-২০২৩ তারিখে রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে গরু দেখে ঘুমিয়ে পড়ি এবং ১৫-০৯-২০২৩ তারিখে ভোররাত ৪ টা ৪৫ এ-র দিকে ফজরের নামাজ পড়তে উঠলে গোয়াল ঘরে গরু দেখতে পাই না এর পরিপ্রেক্ষিতে নলছিটি থানায় একটি চুরির মামলা দায়ের করি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ও তার টিম চোরদের গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে পটুয়াখালীর দুমকি থানা পুলিশের সহযোগিতায় নলছিটি থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে চোরাই গরু উদ্ধার-সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও আসামিদের গ্রেফতার করে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha