মোঃ ইকবাল হোসেন:
বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন এবং সম্পাদক নূর মোহাম্মদ লিয়াকত।
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন বাংলাবাজার এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে শনিবার (২৫ এপ্রিল) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি মো. মহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. নূর মোহাম্মদ (লিয়াকত)। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল হোসেন।
এছাড়া সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মো. রিপন শেখ, সাইফুল ইসলাম, মো. সোহাগ মিয়া, কে.এম. জিয়াউর রহমান, নিজাম উদ্দিন সরদার, মো. আনিছুর রহমান, মো. রবিউল আলম এবং মো. নুরুল ইসলাম মিন্টু।
নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, নাবিকদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করাই এ সমিতির মূল লক্ষ্য। এখানে সকল সদস্য অনেক সম্মানের। সম্মানিত নাবিকগণ এখানে কাজ করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হন। আমরা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সমিতির পক্ষ থেকে কাজ করতে চাই। আমরা চাই নাবিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।
তিনি আরও বলেন, নির্বাচন আসলে আমাদের নিজেদের মধ্যে দুটি ভাগ হয়ে যায়। নির্বাচন শেষ হলে আমরা সবাই আগের মতো এক হয়ে যাই। আশা করি সকল সদস্য সব ভেদাভেদ ভুলে নাবিকদের স্বার্থে কাজ করে যাবেন।
বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫