দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
৩৭০
বার পঠিত
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল (জিয়াউর শেখ) ৩৮ কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। আজ ২০ আগস্ট দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভাধীন চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে। আরও পড়ুনঃ বাঘায় শোক দিবস অনুষ্টানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিবি পুলিশ পরিদর্শক জানান, আসামিকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল (জিয়াউর শেখ) ৩৮ কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। আজ ২০ আগস্ট দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভাধীন চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ পরিদর্শক জানান, আসামিকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।