মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ মো. মঙ্গল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাকে আটক করা হয়। সে একই এলাকার. মো. মালেক মোল্লার ছেলে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এরঅধীনস্থ’’ চিলমারী বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মঙ্গল মোল্লা কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে হতে ১টি ওয়ান শুটার গান, ২টি হাতবোমা ও ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে তাকে আজ সোমবার দুপুরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সুত্র জানিয়েছে।
অপরদিকে আজ সোমবার ভোর ৪ টা ৩০ মিনিটে একই ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে।
একই দিন কাজীপুর বিওপির টহল দল একই সময়ে কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। এছাড়াও, রংমহল বিওপির টহল দল রোববার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় কাজীপাড়া পাকরতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪৫ কেজি ভারতীয় ডিএপি সার উদ্ধার করেছে।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৩১ হাজার ১৮০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫