মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তাপস কুমার শীল, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ।
এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা পাবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহায়তায় জেলা সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫