এখলাস উদ্দিনঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ছয়ঘাঁটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত ডিজেল ও পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। প্রশাসন জানায়, এই জ্বালানি তেলগুলো অসৎ উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।
জব্দ করার পর জনস্বার্থে সেই তেলগুলো রাজাবাড়িহাট এলাকায় সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে উন্মুক্তভাবে বিক্রি করে দেওয়া হয়। তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:"র্যাবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ মজুত উদ্ধার করি।
মজুতকৃত ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করে তাৎক্ষণিকভাবে তা সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এই ধরনের অসাধু মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বাজারের স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত তদারকি চলবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫