মোঃ গোলাম রাব্বীঃ
রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ হাজিপাড়ার এক ভ্যানচালকের ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে গঞ্জিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক তুহিন জানান, প্রতিদিনের মতো তিনি তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গঞ্জিপুর এলাকায় পৌঁছালে কয়েকজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে ভ্যানযোগে যাত্রী সেজে ওঠে। কিছুক্ষণ পরে তারা তুহিনকে খাবার খেতে দেয়। খাবার খাওয়ার পরই তুহিন দুর্বলতা অনুভব করে ও ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে।
পরবর্তীতে তুহিনের জ্ঞান ফিরলে তিনি দেখেন, তার ভ্যানটি নেই এবং সেই যাত্রীবেশী ব্যক্তিরাও পালিয়ে গেছে। এ ঘটনায় হতভম্ব তুহিন দ্রুত স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।
এলাকাবাসীর অভিযোগ, গঞ্জিপুর এলাকায় ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা ক্রমেই বাড়ছে। অথচ প্রশাসনের নজরদারি খুবই সীমিত। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ভ্যান উদ্ধারের দাবি জানান।
গংগাচড়া থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫