শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার সকালে খোকসা উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করে।এসময় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র্যালি শেষে খোকসা বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা শ্রমিকদলের সভাপতি আজাদ শেখ। এছাড়াও খোকসা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ মে দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের ন্যায় দাবির প্রতি সমর্থন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫