ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে হাতে বিয়ের মেহেদীর রঙ না উঠতেই মিনজু খাতুন (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রামের নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত মিনজু খাতুন ওই এলাকার নজর আলীর স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত দশদিন আগে ফরিদপুরের বিশু মন্ডলের মেয়ের সাথে বিয়ে হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সোন্দহ এলাকার খলিলুর রহমানের ছেলে নজর আলীর।
বিয়ের পর নববধূকে নিয়ে নজর আলী তার শশুর বাড়িতে ছিলেন। রোববার (১৯ এপ্রিল) মিনজু খাতুন, তার মা নেবুজান খাতুনসহ নজর আলীর বাড়িতে আসনি।
মেয়েকে শশুরবাড়ি রেখে মিনজু খাতুনের মা নেবুজান খাতুন পাশের বাড়িতে বেড়াতে গেলে ফিরে এসে দেখেন মেয়ে গলাই ওড়নার সাথে ঘরে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় সোন্দহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেনো আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫