মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যদরা শুভেচ্ছা বিনিময় করেছে। আজ শনিবার সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
৭৯ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রহিদ শর্মা এর হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন।
এসময় ভারতের বিএসএফ সদস্যরা ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। সেখানে দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আলাউদ্দিন বলেন, দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে এবং বিশেষ দিনে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। ঈদুল ফিতর উপলক্ষে তাদের চার প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫