মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আজমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান দেলোয়ার শেখ। পেশায় একজন আদর্শ কৃষক। এলাকায় বসবাস করে সর্বমহলে পেয়েছেন একজন সৎ মানুষ ব্যাপক পরিচিতি।
দেলোয়ার শেখের অঞ্চলের লোকজন উপজেলার মধ্যে সব থেকে দরিদ্র নদী ভাঙন এলাকার বাসিন্দা। তিনি এসব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে দীর্ঘদিন। কাউকে টাকা দিয়ে সহযোগীতা করতে না পারলেও শ্রম দিয়ে সহযোগীতা করে আসচ্ছেন দেলোয়ার শেখ।
এলাকার অনেকেই চাচ্ছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে এসে নিস্বার্থ ভাবে মানুষের সেবা করবে।
এ নিয়ে কথা হলে দেলোয়ার শেখ জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি অতি দরিদ্র একজন সাধারণ মানুষ। আমার সামর্থনুযায়ী এলাকার মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসচ্ছি। এলাকার মানুষের কথা ভেবে আগামী ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে আমি মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছে পোষণ করছি। আমাকে যদি এলাকাবাসী ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করেন তাহলে সরকারি সকল সুযোগ সুবিধা সকল শ্রেণির মানুষের মধ্যে সমানহারে বন্টন করতে পারবো।
সৃষ্টিকর্তা আমাকে যতটুকুন দিয়েছে। তার কাছে লাখ কোটি শুকরিয়া। আমার ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়া নেই। আমি সাধারণ মানুষের সেবা করতে চাই। তিনি তার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে দোয়া ও সামর্থন চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫