হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে আনুমানিক বিকাল ৪টা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। সদরপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করেন।
উপজেলার আকোটেরচর ইউনিয়নের শেখ সামাদের পুত্র আবুল কালাম আজাদ ও চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগী গ্রামের শেখ কচিউদ্দিনের ছেলে লিটনকে হানিফের ডাংগী কোল এলাকা থেকে অভিযান করে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি রক্ষা এবং জনস্বার্থ সংরক্ষণে প্রশাসনের এই অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন: "বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন আবাদি জমির অপূরণীয় ক্ষতি করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষিজমি রক্ষায় নিয়মিত তদারকির দাবি তুলেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫