দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হরিপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও
জসীমউদ্দীন ইতি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়ন ও ২ নম্বর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্প, গ্রামীণ অবকাঠামো এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় ইউএনও চন্দন কর উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, “সরকারের উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।” পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সুধীজন। মাঠপর্যায়ে প্রশাসনের এ ধরনের আকস্মিক পরিদর্শন ও কঠোর তদারকিকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
জসীমউদ্দীন ইতি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়ন ও ২ নম্বর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্প, গ্রামীণ অবকাঠামো এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউএনও চন্দন কর উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, “সরকারের উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।”
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সুধীজন।
মাঠপর্যায়ে প্রশাসনের এ ধরনের আকস্মিক পরিদর্শন ও কঠোর তদারকিকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।