ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সোনালী ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন

মানিক কুমার দাসঃ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস ও ফরিদপুর কর্পোরেট শাখার যৌথ উদ্যেগে আজ সোমবার সকাল ৯ টায় “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, হিতৈষী উচ্চ বিদ্যালয় এবং সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা
কর্মচারীদের সমন্বয়ে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্টিত হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আয়োজনে জেনারেল ম্যানেজার অফিস, ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ)
মোঃ তানজিমুল ইসলাম র‍্যালি পূর্ব তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেবা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, সাইবার সিকিউরিটি, ঋণ ব্যবস্থাপনা, উদ্যেক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

তরুণ প্রজন্মকে আর্থিক খাতের অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি এই উৎসবের মূল প্রতিপাদ্য।

উক্ত র‍্যালিতে অন্যান্যদের মধ্যে প্রিন্সিপাল অফিসের প্রতিনিধি, ফরিদপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু, বিভিন্ন কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শহরস্থ সকল শাখার শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ ও অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

error: Content is protected !!

সোনালী ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :