দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সিংড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলামঃ নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় পৌর শহরে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ রুকন শিক্ষা শিবির শুরু হয়। পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল মন্নাফ এর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, বাইতুলমাল সম্পাদক ফজলুর রহমান, কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী। অনুষ্ঠানে রুকনদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক দায়িত্ব, ব্যক্তি গঠন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল ইসলামঃ
নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় পৌর শহরে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ রুকন শিক্ষা শিবির শুরু হয়।
পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল মন্নাফ এর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, বাইতুলমাল সম্পাদক ফজলুর রহমান, কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী।
অনুষ্ঠানে রুকনদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক দায়িত্ব, ব্যক্তি গঠন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।