ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

এফ. এম আজিজুর রহমানঃ

‎ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) বিকালে ছোট বাহিরদিয়া মাদ্রাসা মাঠে ফুটবল খেলার সময় অভিযোগকারীর ছেলে ছিয়াম মোল্যা (১৯) ও একই গ্রামের মুফতি শফিকুল ইসলাম এর ছেলে মুসার মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে বাহিরদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ইমরান হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে উভয় পক্ষকে বাড়ি পাঠিয়ে দেন।

‎অভিযোগে বলা হয়, ওই ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে মুফতি শফিকুল ইসলামের নেতৃত্বে, টোকন মাতুব্বর, রাসেল, মুসা, ইছা মাতুব্বর, নাজমুল, বক্কার, ফারুক মীর, নিটুল মাতুব্বর, জয়নাল ও হুমায়ুনসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অভিযোগকারীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতঘরের দরজা, জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে।

‎ভুক্তভোগীর দাবি, হামলায় তার বসতঘরের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের সাববাক্সে রাখা নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎ঘটনার পর পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে পরদিন থানায় অভিযোগ দায়ের করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মুফতি শফিকুল ইসলাম বলেন, মুফতি শফিকুল ইসলাম বলেন, আমি এলাকায় ছিলাম না, আমি আমার রাজাপুর মাদ্রাসায় ছিলাম শুনেছি ঘটনাটি ঘটেছে বাহিরদিয়া মাদ্রাসার খেলার মাঠে ওই মাদ্রাসার ইমরান সাহেব ঘটনাটি জানে। আমি কোনভাবেই এর সাথে জড়িত না। কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে তাও আমি বলতে পারবো না।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা ঘটনা শুনেছি এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :