ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে গুপ্তধনের গুজবে তোলপাড়, রহস্যময় গর্ত দেখতে জনতার ভিড়

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গুপ্তধনের গুজবকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক একটি গর্ত ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহি মৃধার বাড়ির সামনের একটি ঘাসক্ষেতে প্রথমে একটি ঘুঘুর বাসা দেখতে পান এলাকাবাসী। পরে বুধবার (৭ মে ২০২৬) গভীর রাতে কে বা কারা ওই স্থানে মাটি খুঁড়ে বড় ধরনের একটি গর্ত তৈরি করে।

ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে গুপ্তধনের গুজব। অনেকের ধারণা, সেখানে মাটির নিচে গুপ্তধন লুকানো ছিল এবং রাতের আঁধারে সেটি তুলে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল থেকেই উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে রহস্যময় গর্তটি দেখতে আসেন। বিষয়টি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এর আগে ওই স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করেই গর্ত তৈরি হওয়ায় মানুষের মধ্যে কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

error: Content is protected !!

সদরপুরে গুপ্তধনের গুজবে তোলপাড়, রহস্যময় গর্ত দেখতে জনতার ভিড়

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :