দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ নুরুল ইসলাম: ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক গরু আক্রান্ত হয়েছে এবং কয়েকটি খামারে গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা। খামারিদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হলে এভাবে গবাদি পশু আক্রান্ত হতো না। তারা দ্রুত ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, “বর্ষা মৌসুমে এলএসডি রোগের প্রকোপ সাধারণত বৃদ্ধি পায়। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ সীমিত থাকায় সব এলাকায় একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। তবে নতুন ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেলে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার গবাদি পশুকে দ্রুত টিকাদানের ব্যবস্থা করা হবে।” এদিকে গবাদি পশুর রোগের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং খামারিদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক গরু আক্রান্ত হয়েছে এবং কয়েকটি খামারে গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা।
খামারিদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হলে এভাবে গবাদি পশু আক্রান্ত হতো না। তারা দ্রুত ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, “বর্ষা মৌসুমে এলএসডি রোগের প্রকোপ সাধারণত বৃদ্ধি পায়। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ সীমিত থাকায় সব এলাকায় একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। তবে নতুন ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেলে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার গবাদি পশুকে দ্রুত টিকাদানের ব্যবস্থা করা হবে।”
এদিকে গবাদি পশুর রোগের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং খামারিদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।