ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানির ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

পরিতোষ কুমার বৈদ্য:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান মঠ এলাকায় অবস্থিত ACI Limited-এর সহযোগী প্রতিষ্ঠান এসিআই এগ্রো লিংক লিমিটেডের উৎপাদন বিভাগের ম্যানেজার মো. সেকেন্দার আলী-কে পরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী সেকেন্দার আলী জানান, তিনি গত এক বছর ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দাবি, এ কারণে অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিলেন।

তিনি অভিযোগ করেন, গত ১৫ মে সন্ধ্যায় অফিসের কাজে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তার গতিরোধ করে। ওই চক্রের সদস্যরা তাদের সঙ্গে থাকা এক নারীকে তার পাশে দাঁড় করিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে।

সেকেন্দার আলীর ভাষ্য অনুযায়ী, পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং অর্থ দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার মানহানি করা হবে বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ভিডিওটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ঘটনাটি তার চাকরি ও ব্যক্তিগত সুনামের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি এবং তাদের বক্তব্যও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানির ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :