দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৪১
বার পঠিত
রূপগঞ্জে বিপুল মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুন মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মোঃ মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ মিয়া, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ হোসেন ও রনি মিয়া এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৫ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করে। এ ছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিলসহ মাদক কারবারি আকাশকে গ্রেফতার করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন এবং গাঁজাসহ রনি কে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিল মোহাম্মদ দিলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুন মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মোঃ মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ মিয়া, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ হোসেন ও রনি মিয়া এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৫ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করে। এ ছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিলসহ মাদক কারবারি আকাশকে গ্রেফতার করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন এবং গাঁজাসহ রনি কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিল মোহাম্মদ দিলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।