ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজঃ

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টায় শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফারি পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, সকাল ৯ টায় সংবাদ পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে আমরা মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। খবরে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১ টায় উদ্ধার করি। পরে মরদেহটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :