ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে শিশুকে ধর্ষণঃ র‍্যাবের অভিযানে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাঈমুল ইসলামঃ

রংপুর মহানগরীর পরশুরাম এলাকায় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল মান্নানকে (৫৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলার তারাগঞ্জ চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান পরশুরাম থানার খটখটিয়া মধ্যপাড়া এলাকার মৃত খান মাহমুদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি স্থানীয় ‘খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসা’র দ্বিতীয় শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে শিশুটি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান তাকে শ্রেণিকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের পিতা

বাদী হয়ে গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রংপুর মহানগরীর পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে সুকৌশলে আত্মগোপন করে ছিল। বিষয়টি নিয়ে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তারাগঞ্জ থানার ২নং ইউনিয়নের তারাগঞ্জ চৌপথী বাজারস্থ এক পল্লী চিকিৎসকের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই ধরণেরঅভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, সমাজের চাঞ্চল্যকর হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

রংপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে শিশুকে ধর্ষণঃ র‍্যাবের অভিযানে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
নাঈমুল ইসলাম, রংপুর সদর (রংপুর) প্রতিনিধি :