দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
২৩
বার পঠিত
মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস
বাদশাহ মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৮৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বহুগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৮৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৮৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বহুগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৮৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।