দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মেডিকেল অফিসার ডাঃ দীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, আগামী ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা কেন্দ্রে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩৯৬০ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪২৬ জন শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রসহ ৪০৯ টি কেন্দ্রে, ৮১৮ জন স্বেচ্ছাসেবী দ্বারা ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
মেডিকেল অফিসার ডাঃ দীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, আগামী ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা কেন্দ্রে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩৯৬০ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪২৬ জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রসহ ৪০৯ টি কেন্দ্রে, ৮১৮ জন স্বেচ্ছাসেবী দ্বারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।