দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রনি আহমেদ রাজুঃ মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের ব্যবহারের জন্য ৪টি হুইলচেয়ার হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার হস্তান্তর করা হয়। হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপি সদস্য মাসুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা কুতুব উদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ। মনোয়ার হোসেন খান বলেন, আমাদের মাগুরায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও এখনো অনেক জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। দুঃস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের কথা চিন্তা করে আমি এই ছোট্ট প্রয়াস নিয়েছি। আশা করছি, এখন থেকে অন্তত হুইলচেয়ারের জন্য রোগীদের কষ্ট করতে হবে না। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
রনি আহমেদ রাজুঃ
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের ব্যবহারের জন্য ৪টি হুইলচেয়ার হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপি সদস্য মাসুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা কুতুব উদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ।
মনোয়ার হোসেন খান বলেন, আমাদের মাগুরায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও এখনো অনেক জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। দুঃস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের কথা চিন্তা করে আমি এই ছোট্ট প্রয়াস নিয়েছি। আশা করছি, এখন থেকে অন্তত হুইলচেয়ারের জন্য রোগীদের কষ্ট করতে হবে না।
এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।