দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১১১
বার পঠিত
মাগুরাতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ রনি আহমেদ রাজুঃ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে মাগুরাতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী। র্যালি শেষে জেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাবেশে বক্তারা শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মোঃ রনি আহমেদ রাজুঃ
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে মাগুরাতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী। র্যালি শেষে জেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সমাবেশে বক্তারা শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।