দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ নুরুল ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের ধাক্কায় একটি অটোরিকশার যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হাসামদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোরাব মোল্লা (৭০) ভাঙ্গা পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে। আহত অটোরিকশা চালক বজলু মৃধা (৪৫) একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে একটি অটোরিকশা মালীগ্রামের দিকে যাওয়ার সময় হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রপ্তানি পণ্যবাহী একটি কভার ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কভার ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের ধাক্কায় একটি অটোরিকশার যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হাসামদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে একটি অটোরিকশা মালীগ্রামের দিকে যাওয়ার সময় হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রপ্তানি পণ্যবাহী একটি কভার ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী ও চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কভার ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।