ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

মোঃ শামীম মোল্যাঃ

ফরিদপুরের বোয়ালমারীতে দুলাভাইয়ের বাড়িতে রিফাত (২২) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা— এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিহত রিফাত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাটজয়নগর গ্রামের মুরাদ মোল্যার ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাশটি হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়। জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর রেলগেট সংলগ্ন ফরহাদ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। রিফাত প্রায় এক সপ্তাহ আগে তার দুলাভাই ফরহাদের বাড়িতে বেড়াতে আসেন।

রিফাতের বড় বোন সুবর্ণা বেগম জানান, রিফাত মাদকাসক্ত ছিলেন। তিনি বলেন, “মাদক সেবনের টাকা না পেলে সে প্রায়ই উত্তেজিত হয়ে উঠতো। সর্বশেষ আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তখন সে আমাকে মারধর করতে উদ্যত হয়। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ গিয়ে দেখি রিফাত গলায় ফাঁস দিয়ে ঝুলছে। চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

রিফাতের ছোট বোন বলেন, “আমরা দুই বোনের একমাত্র ভাই ছিল সে। পিকআপ চালাতো। কী অভিমানে বা কেন সে মারা গেলো—আমরা বুঝতে পারছি না।”

এ ঘটনার পর দুলাভাই ফরহাদ মোল্যা আত্মগোপনে রয়েছেন। তার দেখা মেলেনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

error: Content is protected !!

বোয়ালমারীতে বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
মোঃ শামীম মোল্যা, নিজস্ব প্রতিনিধি :