ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় মাইক্রোবাস -বাই সাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো চতুর্থ শ্রেণীর ছাত্রের প্রাণ

আব্দুল হামিদ মিঞাঃ

বাঘায় মাইক্রোবাস -বাইসাইকেল সংঘর্ষে সড়কে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্র মিনাজের(১০) । বৃহস্পতিবার (১১-০৬-২০২৬) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর -ইশ্বরদী সড়কের মিরগজ্ঞ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিনহাজ বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছুটির পর নিজের বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল।
পথিমধ্যে বাড়ি থেকে কিছু দুরে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাসের সাথে তার সাইকেলের সরাসরি ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার দায়িত্ব রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পর চারঘাট বাজারে সাধারণ জনতা মাইক্রোবাসটিকে আটক করে।

নিহতদের পিতা জানান,রাত সাড়ে ৭টায় নিজ গ্ৰামে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

বাঘায় মাইক্রোবাস -বাই সাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো চতুর্থ শ্রেণীর ছাত্রের প্রাণ

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :