দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৬৮
বার পঠিত
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ মালেক প্লাজায় প্রতিষ্ঠিত পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার (১৫ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা বাকিবিল্লাহ’র সভাপতিত্বে এবং পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইংরেজী বিভাগের ইন্সটাক্টর রবিউল ইসলাম রুবেলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল। অতিথিদের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান ও সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া বক্তব্য রাখেন। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা বাকিবিল্লাহ, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল এবং অতিথিবৃন্দ কারিগরি শিক্ষাই শক্তি, বেকারত্বের মুক্তি প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অন্যান্যের মধ্যে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান তপন কুমার রায়, সিভিল বিভাগের প্রধান নিলুফার ইয়াসমিন ও কম্পিউটার বিভাগের প্রধান মো. আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের হাতে রজনী গন্ধা ফুলের স্টিকার তুলে দিয়ে তাদের বরণ করা হয়। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন বিভাগের ইন্সটাক্টর ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -রাজবাড়ীর পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ মালেক প্লাজায় প্রতিষ্ঠিত পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার (১৫ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা বাকিবিল্লাহ’র সভাপতিত্বে এবং পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইংরেজী বিভাগের ইন্সটাক্টর রবিউল ইসলাম রুবেলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল।
অতিথিদের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান ও সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া বক্তব্য রাখেন। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা বাকিবিল্লাহ, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল এবং অতিথিবৃন্দ কারিগরি শিক্ষাই শক্তি, বেকারত্বের মুক্তি প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান তপন কুমার রায়, সিভিল বিভাগের প্রধান নিলুফার ইয়াসমিন ও কম্পিউটার বিভাগের প্রধান মো. আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের হাতে রজনী গন্ধা ফুলের স্টিকার তুলে দিয়ে তাদের বরণ করা হয়। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন বিভাগের ইন্সটাক্টর ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।