ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্ট কর্মসূচির সমাপনী

-রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্ট কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম নামের একজন প্রশিক্ষণার্থী অতিথিবৃন্দের হাত থেকে প্রশিক্ষণ উপকরণ গ্রহণ করছে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ ও মনোয়ারা কুতুব উদ্দিন কম্পিউটার একাডেমীতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান মামুন উর রশিদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোঃ আলমগীর হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর তপন কুমার জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রশিক্ষণে শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। এই ধরণের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং ইন্টেলিজেন্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস কর্মসূচির কোঅর্ডিনেটর ও ইসলামী বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাঃ জসিম উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাঃ শরিফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার তাকদীর আহমেদ ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র, ব্যাগ, কলমসহ প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

জানা যায়, প্রতি ব্যাচে ২৫জন করে মোট ১৭৫জন এক বছর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (ইডিজিই) প্রকল্প দ্বারা স্পন্সরকৃত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

পাংশায় ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্ট কর্মসূচির সমাপনী

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :