দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫৩
বার পঠিত
নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু
ইসমাইল হোসেন বাবু: কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে সড়ক দুর্ঘটনায় অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা), কুষ্টিয়া কোর্টের প্রাকটিসিং আইনজীবী, মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন.আর. পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় অটোরিকশাটি হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে দ্রুতগামী বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। অটোরিকশার যাত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অ্যাডভোকেট সারিকাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া আইনজীবী সমিতি ও স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এক শোক বার্তায় সারিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে সড়ক দুর্ঘটনায় অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা), কুষ্টিয়া কোর্টের প্রাকটিসিং আইনজীবী, মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন.আর. পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় অটোরিকশাটি হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে দ্রুতগামী বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।
অটোরিকশার যাত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন যাত্রী।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অ্যাডভোকেট সারিকাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া আইনজীবী সমিতি ও স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এক শোক বার্তায় সারিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।