ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

এস. কে বাবুলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদুরিয়া বিল সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা অসংখ্য শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝড়-বৃষ্টি কিংবা সামান্য দমকা হাওয়াতেই এসব গাছ ও শুকনো ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দাদুরিয়া বিলের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া আশপাশের বিভিন্ন গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষসহ প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, ঝড়-বৃষ্টি কিংবা হালকা বাতাসেই শুকিয়ে যাওয়া গাছের বড় বড় ডাল ভেঙে রাস্তায় পড়ে। অনেক সময় পুরো গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ পরিস্থিতিতে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন তেলজুড়ী গ্রামের বাসিন্দা মো. ফজলুল করিম। আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশের শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই দ্রুত গাছগুলো কেটে অপসারণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সাধারণ মানুষের ধারণা, দাদুরিয়া বিল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ শুকনো গাছগুলো দ্রুত অপসারণ করা হলে হাজার হাজার পথচারী ও যানবাহন নিরাপদে চলাচল করতে পারবেন। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

এলাকাবাসী জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

আপডেট টাইম : ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
এস. কে বাবুল, বিশেষ প্রতিনিধি :