ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৬ জন আহতের অভিযোগ

প্রতীকী ছবি।

আলিফ হোসেন:

রাজশাহীর তানোর উপজেলায় ফসলি জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নারীসহ ৬ জনকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কলমা ইউনিয়নের বাউরি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের বংশীধরপুর মৌজার ২৩৪ নম্বর দাগের ৭১ শতক ফসলি জমির মালিক ছিলেন কেফাতুল্লাহ মণ্ডল। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে চার কন্যা জমিটির মালিক হন। তাদের নামে জমির নামজারি ও হালনাগাদ খাজনা পরিশোধ করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ওই জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে কেফাতুল্লাহর চার কন্যা জমিতে চাষাবাদের জন্য গেলে মিজানুর রহমান, আয়ুব আলী, আব্দুল আলিমসহ ১০ থেকে ১২ জন তাদের বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ৬ জন আহত হন।

আহতদের মধ্যে এছনেরা বিবি (৫৫), সাইরা বিবি (৪৫), তারা বিবি (৩৫) ও ওবিজান বিবি (৪৫) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, “জমিটি আমরা কেফাতুল্লাহ মণ্ডলের কাছ থেকে কিনেছি। মারধরের অভিযোগও সঠিক নয়।”

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

তানোরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৬ জন আহতের অভিযোগ

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :