ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা চাইলেন সাংসদ মামুন

জামালপুরে ফুলবাড়ীয়া জিগাতলা যুব সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাসঃ

জামালপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফুলবাড়ীয়া জিগাতলা এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক মাদক প্রতিরোধ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক প্রধান শিক্ষক মোঃ শামসুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মামুন বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবারের পাশাপাশি স্থানীয়দের সচেতন ভূমিকা পালন করতে হবে। সমাজে মাদকের কোনো স্থান নেই। মাদকের বিস্তার রুখে দিতে এবং একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুজ সাকিব। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন জামালপুর পিটিআই জামে মসজিদের খতিব মোঃ নজরুল ইসলাম বাদল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি। ছাইদা বেগম শ্যামা, সাধারণ সম্পাদিকা, জামালপুর জেলা মহিলা দল।

সাবেক ছাত্রনেতা ও জামালপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন-এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোফাজ্জল হোসেন মায়া, পৌর শ্রমিক দল নেতা ওমর ফারুক সুমন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন কবির, ইব্রাহিম, শফিকুলসহ পৌর ও ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার পুনঃব্যক্ত
ও যেকোনো মূল্যে জিগাতলা এলাকাকে মাদকমুক্ত করার বিষয়ে একমত পোষণ করেন

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা চাইলেন সাংসদ মামুন

জামালপুরে ফুলবাড়ীয়া জিগাতলা যুব সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :