ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেছেন।

গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগ পান মহিদুল ইসলাম। এর ধারাবাহিকতায় আয়োজিত ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে তাঁর উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক (প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প, ৪র্থ পর্যায় ও উন্নয়ন) মো. রহুল আমিন।

একই অনুষ্ঠানে এএলটির থ্রি বিড পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক ও প্রকল্প পরিচালক (আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প-১ম সংশোধিত) এবং উপপরিচালক (প্রশিক্ষণ, এআইএস), জাতীয় সদর দপ্তর, ঢাকা, মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক মো. আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেন চৌধুরী, কোর্স লিডার বিনয় কুমার রায়, ডিআরসি (প্রশিক্ষণ) মো. আব্দুল মোতালেব, ডিআরসি (উন্নয়ন) মো. খলিলুর রহমান, ডিআরসি (প্রোগ্রাম) জিন্নাতুন ফেরদৌস, এএলটি মো. আলমগীর হোসেন কাজী ও মো. সোহাগ চৌধুরী, সিএএলটিসহ কোর্স সম্পন্নকারী নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এ অর্জনকে নিজের স্কাউটিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মহিদুল ইসলাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :