ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় আ’লীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২২জুন) রাতে কুষ্টিয়া মডেল থানার এসআই (নিরস্ত্র) আনোয়ার জাহিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকার হাউজিং ডি ব্লকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। বিষয়টি জানতে পেরে কুষ্টিয়া মডেল থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় আ’লীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :