দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৭৪
বার পঠিত
কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক
ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।