দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
১৯
বার পঠিত
কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা
সাহিদা পারভীন: রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিম। সভায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাহিদা পারভীন:
রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিম।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।