দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
এস. এম নাইমুল ইসলাম জিহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৪ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ দল কসবা থানাধীন কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে রাস্তার ওপর থেকে ইবাদুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইবাদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস. এম নাইমুল ইসলাম জিহাদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ দল কসবা থানাধীন কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে রাস্তার ওপর থেকে ইবাদুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইবাদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।